উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা এ বছর
শুরু হচ্ছে এপ্রিলের তৃতীয় দিন থেকে। শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এইচএসসি
পরীক্ষার এই সূচি প্রকাশ করেছে।
গত কয়েক বছর ধরে এপ্রিলের প্রথম দিন
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এবার ১ এপ্রিল পড়েছে শুক্রবার।
এ
কারণে ৩ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হচ্ছে। সূচি অনুযায়ী, ৩ এপ্রিল থেকে ৯ জুন হবে
তত্ত্বীয় পরীক্ষা। আর ১১ থেকে ২০ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।
এসএসসির মতো এইচএসসিতেও এবার থেকে প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে
সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) অংশের পরীক্ষা হবে।

0 মন্তব্য(গুলি) :
একটি মন্তব্য পোস্ট করুন