Ads
News
Loading...

জানাযায় শোকাহত মানুষের ঢল কুমিল্লার গণ মানুষের ‘প্রিয় স্যার’ অধ্যক্ষ আবদুর রউফকে অশ্র“সিক্ত বিদায়


এম.এইচ.মনির \ এ.আর.আকাশ: 
পরিচ্ছন্ন রাজনীতিবিদ ,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট শিক্ষাবিদ, বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত সফল চেয়ারম্যান এবং কুমিল্লা গণ মানুষের “প্রিয় স্যার” বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো.আবদুর রউফকে অশ্র“সিক্ত শেষ বিদায় জানিয়েছে কুমিল্লাবাসী। নগরীতে অনুষ্ঠিত ৩টি জানাযার নামাজেই বিভিন্ন শ্রেণির হাজারো মানুষের ঢল নামে। প্রথম নামাজে জানাজা সোমবার  বেলা ১১টায় মরহুমের দীর্ঘ দিনের কর্মস্থল কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ে অনুষ্টিত হয় । এরপর মরহুমের মরদেহ দুপুর ১২টা পর্যন্ত আদর্শ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন রাখা হয় । পরে নেতাকর্মী ও সর্বস্তরের জনগনের শ্রদ্ধা নিবেদনের জন্য কান্দিরপাড়স্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে রাখা হয়। বাদ জোহর কুমিল্লা টাউন হল মাঠে ২য় জানাজা এবং বাদ আছর নগরীর চকবাজার ইসলামিয়া আলীয়া মাদ্রাসা মাঠে ৩য় জানাজা শেষে বিকালে নগরীর চকবাজার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নগরীর চকবাজার এলাকার প্রয়াত হাজী এয়াকুর আলী সওদাগরের ৪ ছেলে ২ মেয়ের মধ্যে ৪র্থ ছিলেন অধ্যক্ষ মো.আবদুর রউফ।




 গতকাল সোমবার বাদ জোহর কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত স্বরণাতীতকালে সর্ববৃহৎ দ্বিতীয় জানাযায় দলমত নির্বিশেষে কুমিল্লার বিভিন্ন পেশার অসংখ্য লোক অংশ গ্রহন করে । ফুলে ফুলে ভরে উঠে লাশের কফিন। এসময় পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান কমিল্লা সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, সিটি মেয়র মনিরুল হক সাক্কু, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মো.ওমর ফারুক, জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন, কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম শিকদার  সহ কুমিল্লার বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, প্রশাসনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক  ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ।

টাউন হলে অনুষ্টিত নামাজে জানাযা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে কমিল্লা সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, অধ্যক্ষ আবদুর রউফ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। মানুষের কল্যানে তিনি আজীবন কাজ করেছেন। আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান  অধ্যক্ষ আবদুর রউফ দেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছিলেন। তার বণার্ঢ্য জীবন এ অল্প সময়ে বলে শেষ করা যাবে না। আগামী শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হলে নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে । ওই শোকসভায় আমরা তাঁর বণার্ঢ্য জীবন নিয়ে আলোচনা করব ।
  সিটি মেয়র মনিরুল হক সাক্কু বলেন, অধ্যক্ষ আবদুর রউফ ছিলেন একজন ভালো রাজণীতিবিদ, একজন ভালা মানুষ। আগামী শুক্রবার কুমিল্লা টাউন হলে নাগরিক শোকসভার এ নিয়ে কথা বলব ।
জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল বলেন, অধ্যক্ষ আবদুর রউফ দেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান ছিলেন না,তিনি ছিলেন কুমিল্লার একজন শ্রেষ্ঠ মানুষ ।
 
  অধ্যক্ষ আবদুর রউফ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। ছাত্র জীবন থেকেই তিনি জড়িয়ে পড়েন রাজনীতিতে। ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র ছাত্রী সংসদের সহ সভাপতি (ভিপি)। দেশ মাতৃকার টানে অংশ নিয়েছিলেন বিভিন্ন আন্দোলন সংগ্রামে। ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামের সময় ২নং সেক্টরের বকশনগর ক্যাম্পের ক্যাম্পচীফ ছিলেন। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার যোগদেন শিক্ষকতায়। কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দায়িত্ব পালনের পর অবসর নেন শিক্ষকজীবন থেকে। পরপর দুইবার নির্বাচিত হন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান । ২০১৫ সালে তিনি দেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন । বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে পরিচিত অধ্যক্ষ আবদুর রউফ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

  উল্লেখ্য, অধ্যক্ষ আবদুর রউফের রবিবার রাতে বুকে ব্যথা হলে তাকে রাত সাড়ে ১১টার দিকে নগরীর মুন হসপিটালে নেয়া হয়।  কিন্তু চিকিৎসা শুরুর পূর্বেই তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহিৃ.রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৭) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার রাত ১২ টার দিকে মরহুমের মরদেহ  নগরীর চকবাজারের বাসায়  নেয়া হয়। রাতেই অধ্যক্ষ আবদুর রউফের মৃত্যুর খবর বিছিন্নভাবে জড়িয়ে পড়ে নেতা-কর্মী সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে । মৃত্যুর খবর পেয়ে সমবেদনা জানাতে মধ্যরাতে অধ্যক্ষ আবদুর রউফের নগরীর চকবাজারের বাসভবনে ছুটে যান কুমিল্লা জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, মরহুমের রাজনৈতিক সহকর্মী,সাংবাদিক, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ নগরীর বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

এদিকে,অধ্যক্ষ আবদুর রউফের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল), রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, সিটি মেয়র মনিরুল হক সাক্কু, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মো.ওমর ফারুক,জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন, মুক্তিযুদ্ধকালীন ২নং সেক্টরের স্টুডেন্ট লিঁয়াজো অফিসার সৈয়দ রেজাউর রহমান, কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট আফজল খান, সফিকুল ইসলাম শিকদার ,জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত,ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস আবিদুর রহমান জাহাঙ্গীর,আবদুল্লাহ আল মাহমুদ শহীদ ,আমরা মুক্তিযুদ্ধার সন্তান জেলা কমিটির সভাপতি তারিকুর রহমান জুয়েল প্রমুখ ।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন