Ads
News
Loading...

লোটাস কামাল সভাপতি-মুজিবুল হক সাধারণ সম্পাদক ।। দুই মন্ত্রীর নেতৃত্বে কুমিল্লা দক্ষিন জেলা আ.লীগ

স্টাফ রিপোর্টার।। পরিকল্পনা মন্ত্রী লোটাস কামালকে সভাপতি ও রেলমন্ত্রী মুজিবুল হক কে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ ২২ বছর পর আজ শনিবার জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই ডিগ্রি কলেজ মাঠে এক কর্মী সমাবেশে অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি এ কমিটি ঘোষনা দেন। পূর্নাঙ্গ কমিটি শিগগিরই ঘোষনা করা হবে বলে তিনি জানিয়েছেন।

এর আগে কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের আহবায়ক আহম মোস্তাফা কামাল ওরফে লোটাস কামালের সভাপতিত্বে এই কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব, দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর বীর বাহাদুর এমপি, র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার এমপি, তাজুল ইসলাম এমপি, দলের কেন্দ্রীয় নেতা আবদুর রহমান, সুজিত রায় নন্দী, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আফজল খান এডভোকেট প্রমুখ।

শনিবারের এই কর্মী সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা বিরাজ করে আসছিল। সবার ধারনা ছিল কর্মী সমাবেশের আড়ালে সম্মেলন করে ঢাকায় গিয়েই কেন্দ্রীয় নেতৃত্ব কমিটি ঘোষনা করবেন। কিন্ত শনিবার এক ধরনের নাটকীয় ভাবেই এ কমিটি ঘোষনা করা হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৪ সালের নভেম্বর মাসে। তখন প্রয়াত অধ্যাপক খোরশেদ আলমকে সভাপতি অধ্যক্ষ আফজল খানকে সাধারণ সম্পাদক ও বর্তমান রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবকে সাংঘঠনিক সম্পাদক করে সম্মেলনের মাধ্যমে কমিটি করা হয়েছিল। এর পর ২০০৫ সালে এ কমিটি ভেঙ্গে লোটাস কামাল কে আহবায়ক ও মুজিবুল হক মুজিব এবং সফিকুল হক সিকদারকে যুগ্ন আহবায়ক করে একটি আহবায়ক কমিটি গঠন করে কেন্দ্র। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আফজল খানকে যুগ্ন আহবায়ক হিসেবে অর্ন্তভ’ক্ত করা হয়।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন