দ্বিতীয় স্ত্রী কামরুন নেসাকেও তালাক
দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরেফিন রুমি। গত ৩১ জানুয়ারি তিনি তার স্ত্রীকে
ডিভোর্স লেটার পাঠিয়েছেন বলে জানিয়েছে একাধিক সূত্র। জানা যায়, মঙ্গলবার রুমির আইনজীবী আবদুর
রহিম কামরুন নেসার বাবাকে ফোন করে ডিভোর্স লেটার পাঠানোর বিষয়টি সরাসরি
অবগত করেন। মূলত মানসিক নির্যাতন, আগের স্বামীর সঙ্গে মেলামেশা, বেপরোয়া
চলাফেরা ও কাউকে তোয়াক্কা না করাসহ আরো বেশ কয়েকটি কারণে কামরুন নেসাকে
ডিভোর্স দিয়েছেন বলে জানান রুমি।
শুধু তাই নয়, মঙ্গলবার রাতে নিরাপত্তার অজুহাতে মোহাম্মদপুর থানায় জিডি
করেছেন আরেফিন রুমি। জিডিতে কামরুন নেসাকে তালাকের বিষয়টিও অবহিত করা হয়। জানা যায়, কামরুন নেসা রুমিপুত্র আয়ানসহ
গত সাত মাস ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার তিনি বাংলাদেশে আসার
জন্য রওনা হয়েছেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)


0 মন্তব্য(গুলি) :
একটি মন্তব্য পোস্ট করুন