Ads
News
Loading...

বিএসসি’র বহরে আসছে আরও ১৬ জাহাজ, নৌমন্ত্রীর তথ্য


বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে আরও ১৬টি জাহাজ যুক্ত করার কথা জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।  বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রামে বিএসসি’র বোর্ড সভা শেষে সাংবাদিকদের একথা ‍জানিয়েছেন নৌমন্ত্রী।  নৌ পরিবহন মন্ত্রী বলেন, শিপিং করপোরেশনকে অধিকতর কার্যকর ও শক্তিশালী করতে আরও ১৬টি জাহাজ কেনা হবে।  এর মধ্যে ৬টি জাহাজ ২০১৮ সালের মধ্যে আসবে। ‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কারণে নৌপথে কয়লা পরিবহন বেড়েছে।  কয়লা পরিবহনের জন্য বাকি ১০টি জাহাজ কেনার চিন্তাভাবনা চলছে। ’ বলেন নৌমন্ত্রী।  তিনি সাংবাদিকদের বলেন, বন্দর বাড়ছে, বন্দরের সক্ষমতা বাড়ছে, বাণিজ্যও বাড়ছে।  এজন্য জাহাজ বাড়ানো প্রয়োজন। 


বিএসসি’র সম্মেলন কক্ষে সকাল ১০টায় শুরু হওয়া বোর্ড সভা চলে সাড়ে ১১টা পর্যন্ত।  এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নৌ মন্ত্রী। সভায় বিএসসি’র কর্মকর্তা-কর্মচারিদের বর্ধিত বেতন-ভাতা অনুমোদন দেয়া হয়।  এছাড়া বিএসসির দু’টি পুরনো জাহাজ বাংলার ‍কাকলী ও বাংলার কল্লোল বিক্রির সিদ্ধান্ত হয়েছে সভায়। সভায় নৌ পরিবহন সচিব অশোক মাধব রায় এবং বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক এইচ আর ভূঁইয়া উপস্থিত ছিলেন।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন