Ads
News
Loading...

শৈত্যপ্রবাহ কেটে যাচ্ছে বাড়ছে তাপমাত্রা

দিনের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ফলে মধ্য মাঘেই শেষ হতে যাচ্ছে শীতের কনকনানি। দাপটও হারাতে শুরু করেছে উত্তুরে কনকনে হাওয়া। তবে আবহাওয়া বিভাগ জানিয়েছে, ১০ ফেব্র“য়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে।
আগামী সপ্তাহের রোববার, সোমবার ও মঙ্গলবার দেশব্যাপী হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আজ ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হতে পারে। একই ধারা বজায় থাকতে পারে শুক্রবারও। বৃষ্টি হতে পারে ফেব্র“য়ারির দ্বিতীয় সপ্তাহেও। এ বৃষ্টিপাতের ওপর ভর করে আবারও শীতের তীব্রতা বাড়তে পারে।
বছরের শুরুর দিন থেকেই শীতের আমেজ তেমন একটা ছিলই না। মাঘের মাঝামাঝি সেই শীতের পারদ ভেদ করে দেখা মিললো ঝলমলে রোদ। এর পরেই গুঁড়িগুঁড়ি বৃষ্টির পর টানা কয়েকদিন দেশজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ আর কনকনে শীত। তীব্র শীত ও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল গোটা দেশ। আবারও সেই শীতের রেশ কেটে গিয়ে তাপমাত্রা বাড়তে শুরু করেছে।
বুধবার ভোরটাও আগের মতই ঢাকা পড়েছিল কুয়াশায়। তবে কুয়াশা মাড়িয়ে সূর্যের উঁকি দিতে একটুও দেরি হয়নি। ঝলমলে আলোভরা সূর্যের রেখা এসে কুয়াশা কেটে দিতে শুরু করে। অনেকটা বিদায়ের পথেই যেন হাঁটতে শুরু করেছে শীত। মৃদু থেকে হালকা হয়ে পরে স্বাভাবিক হয়ে যাবে এ শীত। সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে। এবারের মৌসুমে সবচেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে। সেখানে বেড়েছে দিনের তাপমাত্রা।
ঘনকুয়াশা শেষে রোদের হাসিতে মেতেছে শ্রীমঙ্গলের চা পল্লীসহ আশপাশের শীতপ্রবণ এলাকা। এছাড়া পূর্বাভাসে বলা হচ্ছে, কোথাও কোথাও ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে থাকবে তাপমাত্রা। তবে শীতের আবহ পুরোপুরিভাবে কেটে যেতে একটু সময় লাগবে। আবহাওয়া পূর্বাবাস কর্মকর্তা রুহুল কুদ্দুস বুধবার  এ তথ্য নিশ্চিত করেছেন।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন