ইয়াছিন সভাপতি
বোরহান সাধারণ সম্পাদক
মোঃ এমদাদ উল্যাহ্
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল উপজেলার কাদলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইয়াছিনের সভাপতিত্বে অনুঠিত হয়। উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে ইউপি’র বিভিন্ন ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অন্যান্ন কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইয়াছিনকে পুনরায় সভাপতি, সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন মজুমদারকে আবারও সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার আহমদকে ২য় বার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২০১৬-১৭ সেশনের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আবেদীন স্বপন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কচুয়া উপজেলা শাখার সভাপতি মোঃ তাফাজ্জল হোসেন, ৮নং কাদলা ইউনিয়ন শাখা বিএনপি’র সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ এবায়েদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম মজুমদার, ৯নং কড়ইয়া ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল কচুয়া উপজেলা শাখার সম্মানিত সদস্য মোঃ মোশারফ হোসেন ও মোঃ আলমগীর হোসেন, ৮নং কাদলা ইউনিয়ন শাখা বিএনপি’র সম্মানিত সদস্য মোঃ দেলোয়ার হোসেন। সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ প্রায় দেড় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্যঃ কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের মধ্যে ৮নং কাদলা ইউপি’র স্বেচ্ছাসেবক দল সু-সংগঠিত। এ শাখার নেতা-কর্মীরা সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম যেমন চালিয়ে যাচ্ছেন, তেমনি কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচী সু-শৃংখল ভাবে পালন করে আসছেন। আর এ সকল সফল কার্যক্রমের পেছনে রয়েছে যার পরিচ্ছন্ন ও সু-শৃংখল নেতৃত্ব তিনি হলেন, শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী ও বিএনপি’র মূলধারার আপোষহীন নেতা সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহছানুল হক মিলন এর সুযোগ্য অনুসারী ৮নং কাদলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বার বার নির্বাচিত সভাপতি মোঃ ইয়াছিন।



0 মন্তব্য(গুলি) :
একটি মন্তব্য পোস্ট করুন