Ads
News
Loading...

টি-২০ বিশ্বকাপের ডাচ দল ঘোষণা

ভারতে আগামী ৮ মার্চ থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যে দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। আর এ দলে ফিরেছেন অলরাউন্ডার লোগান ফন বেক। টি-২০ বিশ্বকাপের বাংলাদেশ আসরে খেলে পাঁচ উইকেট ও ৭৮ রান করেছিলেন তিনি।

বাংলাদেশ বিশ্বকাপের পর অবশ্য ডাচদের হয়ে আর মাঠে নামেননি বেক। আর বেক দলে ফেরায় সন্তুষ্টি প্রকাশ করেছেন দলের কোচ অ্যান্টন রোউক্স।

আগামী ৯, ১১ ও ১৩ মার্চ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও ওমানের বিপক্ষে ধর্মশালায় ম্যাচ খেলবে টাইগাররা। ১৫ মার্চ স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে মূলপর্বের খেলা। এতে অংশ নেবে ১০টি দেশ। ০৩ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেনসে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের।

স্কোয়াড: 
ওয়েসলি ব্যারিসি, 
লোগান ফন বেক, 
পিটার বোরেন, 
মুদাসসর বুখারি, 
বেন কুপার, 
টিম ফন ডার গুগটেন, 
ভিভিয়ান কিংমা, 
আহসান মালেক, 
পল ফন মিকেরেন, 
রোয়েলফ ফন ডার মারউই,
 স্টেফান মাইবার্গ, 
ম্যাক্স ও’ডোউড, 
মাইকেল রিপন, 
পিটার সিলার, 
সিকান্দার জুলফিকার।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন